Fibonacci Bookshop Logo
0
Share:
এত ভালো তুমি না বাসলেও পারতে (হার্ডকভার)
30% OFF

এত ভালো তুমি না বাসলেও পারতে (হার্ডকভার)

200140
লেখক: আবুল হাসনাৎ মিল্টন
অনুবাদক: আবুল হাসনাৎ মিল্টন
প্রকাশনী:অন্বেষা প্রকাশন
বিষয়:রোমান্টিক কবিতা
পৃষ্ঠা:96
SKU:FIBO2602193900
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:140.00
Genres:
রোমান্টিক কবিতা
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

আজকাল প্রতিটি বই প্রকাশের লগ্নে মনে হয়, এটাই আমার শেষ বই। এরপরে হয়তো আমার আর কোনো বই লেখা হবে না। কেন এই অদ্ভুত বোধ, আমি জানি না। বছর দশেক আগে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে প্লেনে বসে ‘এক জীবনের গল্প’ নামে একটা দীর্ঘ কবিতা লেখার পর মনে হয়েছিল, এরপরে আমার আর কোনো কবিতা না লিখলেও চলবে। কিন্তু তারপরও অনেক কবিতা লিখেছি।
আমি কেন লিখি? সে কি কেবলি আত্মরক্ষার্থে, ব্যক্তিগত কষ্ট কিংবা মুগ্ধতার হিসেব-নিকেশে? পাঠকের কাছে আমার কোনো দায়বদ্ধতা নেই? কিংবা সেইসব মানুষেরা, যারা আমার লেখার জন্য প্রতীক্ষায় থাকে? কিছু লেখা কি আমি নূপুরজানের জন্যও লিখি না? নূপুরজান, যে আমার প্রতিটি লেখার খুব মনোযোগী পাঠক। যতই বয়স বাড়ছে, ততই দীর্ঘ হচ্ছে প্রশ্নহীন উত্তরের তালিকা। ততই বাড়ছে ধ্রুপদী অনিশ্চয়তা। তবু দিনের শেষ পাঠকই দেবতা, তার চরণেই আমার এই শব্দের অর্ঘ্য।